গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকদের তথ্য অনুযায়ী, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’
একইসঙ্গে, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:35 am