আর মাত্র কয়েকদিন, এরপর ঘর আলো করে নতুন সদস্য আসছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঘরে। এই মুহূর্তে গর্ভাবস্থায় দিন কাটাচ্ছেন অভিনেত্রী। কাজের বাইরেও নেই, এমনও না। কোনো উৎসব-অনুষ্ঠান আসলেও এ অবস্থায়ই নিজেকে বিরতি দেননি দীপিকা। রণবীরও স্ত্রীর মাতৃস্বাস্থ্য নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না। তাই তো অনন্ত-রাধিকার বিয়েতে যেন একেবারে কুচি-কাছা বেঁধেই উপস্থিত হতে দেখা গেলো রণবীর-দীপিকা দম্পতির।
লাল আনারকলিতে সেজে সোজা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে পৌঁছে গেলেন দীপিকা। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।
ভারতীয় গণমাধ্যমের খবর, অন্তঃসত্ত্বা দীপিকা নাকি ঠিক করে হাঁটতেই পারছিলেন না আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। একেতো পোশাকের ওজন, অন্যদিকে ভিড়! প্রত্যক্ষদর্শী এক ইজিপশিয়ান সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারই অভিনেত্রীর সঙ্গে ছবি তুলে সেকথা জানিয়েছেন।
শুধু তাই নয়, ওই ইনফ্লুয়েন্সারের দাবি, অন্তঃসত্ত্বা হওয়ায় দীপিকা ঠিক করে হাঁটতে অবধি পারছিলেন না। অসুস্থ বোধ করছিলেন। আবার কোথাও বসতে গেলে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।
আসলে দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কিংবা তার বেবিবাম্প নিয়ে কম কটাক্ষ, সমালোচনা হয়নি। নিন্দুকরা তো তার বেব বাম্পটাও নকল বলে দাবি করেছিলেন। তাদের জবাব দিতেই কী ওই ইনফ্লুয়েন্সার এত শোরগোল করলেন কী না, হয়ত তা নিয়ে প্রসঙ্গ।
তবে নজর কেড়েছে হবু মায়ের সাজপোশাক। আম্বানিদের লাল গালিচায় দীপিকার মাতৃত্বের লাবণ্য যেন উপচে পড়ছিল। জানা গেছে, অভিনেত্রীর পরনে সেই লাল আনারকলির দাম নাকি দেড় লাখ রুপি।
অনুষ্ঠানে গিয়ে প্রথমেই রজনীকান্ত এবং তার স্ত্রী লতার সঙ্গে কথা বলতে দেখা যায় দীপিকাকে। পরে অমিতাভ বচ্চনের সঙ্গেও কিছুক্ষণ আড্ডা দেন। ক্যামেরায় ধরা পড়ে পারফেক্ট ‘পিকু মোমেন্ট’। খানিক অস্থির বোধ করলেও আম্বানি নিশি ঠেকে ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীদের সঙ্গে তিনি বেশ মেতে উঠেছিলেন।
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন। বরং দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। কখনও সিনেমা নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনও বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য।
আম্বানিদের মজমায় অসুস্থবোধ করছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:43 am