চিত্রনায়িকা মাহিয়া মাহি একটা সময় রুপালি পর্দার কাজে ডুবে ছিলেন। এখন তিনি সংসার আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফেসবুকে নিয়মিত নিজের আপডেট দিয়ে থাকেন মাহি। এরই ধারাবাহিকতায় গতকাল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ইঙ্গিতপূর্ণ ওই স্ট্যাটাসে অনেকেই ধারণা করছেন, মাহীর স্বামী রাকিব সরকার তার প্রথম স্ত্রীকে ডির্ভোসের খবরে উচ্ছ্বসিত এই নায়িকা। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেননি মাহি-রাকিব।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। মাত্র পাঁচ বছরের দাম্পত্য জীবনেই বিচ্ছেদ ঘটে তাদের। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার বছরখানেকের মধ্যেই গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে সেসময় কম হইচই হয়নি। কারণ রাকিব আগে থেকেই বিবাহিত ছিলেন।
সম্প্রতি মাহির একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন রাকিব। যার ক্যাপশন দিয়েছেন, ‘একমাত্র বউয়ের চিত্রধারক আমি’। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘দুইমাত্র হবে কাকা।’ এর জবাবে রাকিব লেখেন, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’
এমন স্ট্যাটাস আর মন্তব্যে বেশ উচ্ছ্বসিত মাহি। স্বামীর দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশন দেন নায়িকা। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম।’
মাহি আরো লেখেন, ‘প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি তোমাকে।’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এক বছরের ব্যবধানে গত বছরের ১২ সেপ্টেম্বর মা হওয়ার সুসংবাদ দেন নায়িকা।
আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 8:10 am