আরব আমিরাতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৫২টি দেশকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশী হাফেজ মুসআব মীর কামাল।
তিনি দুবাই আওক্বাফ এর রসমি তথা সরকারি মসজিদের ইমাম। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তারা স্বপরিবারে আমিরাতের আজমান প্রদেশের বাসিন্দা।
মুসআব মীর কামাল এর পিতা মীর কামাল দীর্ঘদিন দুবাইতে বাংলাদেশ মিশনে শ্রম কল্যাণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে মুসআব মীর কামালসহ তাদের পরিবার এখনো সেখানে বসবাস করেন।
মীর কামালের দুই ছেলে ও দুই মেয়ে হাফেজে কোরআন।মেঝো ছেলে মুসআব মীরকামাল বৃটিশ কারিকুলামে ‘A’ lavel করে কম্পিউটার সায়েন্সে অনার্স করছে। মুসআব মীর কামাল ২০২১ সালেও সংযুক্ত আরব আমিরাত ধর্ম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় হেফজ প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছিল।
সংযুক্ত আরব আমিরাতের রাস আলখাইমা প্রদেশের গভর্নর শাইখ সাউদ বিন চকর কর্তৃক আয়োজিত এই ২১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের মতো মর্যাদার আসনকে আলোকিত করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য গর্বিত বাংলাদেশী হাফেজ মুসআব মীর কামালকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আরব আমীরাতের প্রবাসী বাংলাদেশীরা।
আরব আমিরাতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় কক্সবাজারের মুসআব

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:38 am