বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের পরিপ্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ফেরত আনা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, আজ (শুক্রবার) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়ে ১৩৪২ ঘটিকায় বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় থানার পাঁচ কনস্টেবল ও একজন এএসআই টহল ডিউটিতে বের হন। এ সময় আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করেন।
একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক রোহিত দেওয়ানকে আটক করেন। পরে টহল দলের প্রধান এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়।
দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 17, 2026, 4:47 am