কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    18-09-2026    4
কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) ও আফছারের ছেলে ফারুক (২৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা মোটরসাইকেলে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুরে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন