গাইবান্ধায় ৩৮৫১ কিলোমিটার কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলার দুর্ভোগ

  বিশেষ প্রতিনিধি    14-09-2026    2
গাইবান্ধায় ৩৮৫১ কিলোমিটার কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলার দুর্ভোগ

গাইবান্ধায় এলজিইডির আওতাধীন ৩ হাজার ৮৫১ কিলোমিটার কাঁচা সড়ক বছরের পর বছর ধরে দুর্ভোগের কারণ হয়ে আছে। খরায় এসব সড়কে উড়ছে ধুলোর ঝড়, আর বর্ষায় পরিণত হচ্ছে হাঁটুসমান কাদায়। এতে দুই মৌসুমেই চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীসহ স্থানীয় বাসিন্দারা। চলাচল সচল রাখতে প্রতিবছরই নিজেদের উদ্যোগে সড়কগুলো মেরামত করতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়দের অভিযোগ, এসব কাঁচা রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরে দফায় দফায় অনুরোধ জানিয়েও কোনো সুফল মেলেনি। দেশ স্বাধীনের পর কয়েক দফায় ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু সড়ক প্রশ্নে ভাগ্যের উন্নয়ন হয়নি এসব এলাকার মানুষের।

গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০২৬ সালের ৩০ জুলাই পর্যন্ত জেলার সাত উপজেলায় এ দপ্তরের আওতায় ৫ হাজার ৮৫০ কিলোমিটার মোট সড়কের মধ্যে এইচবিএস (কার্পেটিং), ডব্লিবিএম (খোয়া), বিএফএস (সলিং), এইচবিবি (ডিজাইন), সিসি/আর সিসিসহ (ঢালাই) পাকা রাস্তার পরিমাণ ১ হাজার ৯৯৮ কিলোমিটার। এছাড়া কাঁচা রাস্তার পরিমাণ ৩ হাজার ৮৫১ কিলোমিটার।

এর মধ্যে সদর উপজেলায় মোট ১ হাজার ২৪৬.০৯ কিলোমিটার সড়কের মধ্যো কাঁচা রাস্তা ৯৩১.২৮ কিলোমিটার। এছাড়া সুন্দরগঞ্জে ৮৯৯.৭২ কিলোমিটার মধ্যে কাঁচা ৫৮৪.৭২ কিলোমিটার, সাদুল্লাপুরে ৬৫৩.১৪ কিলোমিটারের মধ্যে ৪২২.৭৩ কিলোমিটার, পলাশবাড়িতে ৮২৩.২৫ কিলোমিটারের মধ্যে ৬৩৭.৮৫ কিলোমিটার, গোবিন্দগঞ্জে ১ হাজার ২৪৬.০৫ কিলোমিটারের মধ্যে ৬৮৯.১১ কিলোমিটার, সাঘাটায় ৬২১.৬৩ কিলোমিটারের মধ্যে ৩০৮ কিলোমিটার এবং ফুলছড়ি উপজেলায় মোট ৩৫৯.৮৪ কিলোমিটার সড়কের মধ্যে কাঁচা রাস্তা রয়েছে ২৭৭.৭৩ কিলোমিটার। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের শেষের দিকে জেলার ১ হাজার ৩১৩টি সড়ক নতুন করে আইডি অন্তর্ভুক্তকরণের জন্য সংশ্লিষ্টদের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে দপ্তরটি। সূত্র আরও জানায় ২০২২ সালে আইডি অন্তর্ভুক্ত করণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো জেলার ১ হাজার ৩১৩টি সড়ক মধ্যে বিশেষ শুপারিশে সুন্দরগঞ্জে ৮ কিলোমিটার ও সাদুল্লাপুরে ৪ কিলোমিটারসহ মোট ১২ কিলোমিটার সড়কের ইতোমধ্যে আইডিভুক্ত হয়েছে।

সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের এসকেএসইন (এসকেএস মোড়) হতে রাধাকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা। এছাড়া ওই রাস্তাটির পশ্চিমে রাধাকৃষ্ণপুর জামে মসজিদ থেকে পশ্চিম-দক্ষিণের অপর প্রান্তে রয়েছে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বোয়ালীর সীমান্ত মোড় থেকে রামচন্দ্রপুরের গোপালপুরগামী সড়কটিও অতি গুরুত্বপূর্ন এবং বোয়ালী ইউনিয়নে তিনগাছতল এলাকার আয়ান মিয়ার (বর্তমানে বন্ধ) ইটভাটা থেকে পুরাতন বোর্ডবাজারগামী আরেকটি রাস্তা রয়েছে।

অন্যদিকে, একই উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের গোয়াইলবাড়ি (আমতলী) থেকে পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর বাজার পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা সড়কের অবস্থাও খারাপ।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন