মুখ খুললেন পূজা চেরি, যা বললেন অপু ও বুবলীকে নিয়ে

  বিশেষ প্রতিনিধি    07-10-2022    349
মুখ খুললেন পূজা চেরি, যা বললেন অপু ও বুবলীকে নিয়ে

বিনোদন জগতে বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন শাকিব খান। নায়িকা বুবলী এবং তাদের আড়াই বছরের সন্তানের বিষয় প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান। বুবলীর ঘটনা নিয়ে সিনেমা পাড়ায় যখন গরম, ঠিক তখনই সবার নজর পড়েছে এ চিত্রনায়িকা পূজা চেরির দিকে। হালের এই আলোচিত নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। তবে এ সম্পর্কে পূজার কোনো মন্তব্য না আসায় রহস্য আরো ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। পূজা চেরি বলেন, বুবলী আপুর সঙ্গে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজিটিভ। আর অপু দিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না। পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে। নোংরামির ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েয়ে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি। পূজা আরো বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে আমি এইটুকু বলবো আসলে সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন। শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তাকে নিয়ে কোনো কিছুই আমি বলবো না। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। তার সঙ্গে কাজ হতেই পারে। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সঙ্গে আমি কাজ করবো।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন