চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম (৬৪৮৯০২০৯৪৬) কে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ১১৫৫ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল মামুন-কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হিসাবে পদায়ন করা হয়।
আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একইদিন বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ চাকুরির মেয়াদ শেষে অবসর উত্তর ছুটিতে যাবেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে, একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরে এডিশনাল আইজিপি (অতিরিক্ত মহাপরিদর্শক) পদে কর্মরত এম. খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম-(৬৪৯১০২০৯৪৩) কে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন নতুন আইজিপি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 8:10 am