যশোরের বেনাপোলে ৭শ’ বোতল ফেন্সিডিলসহ নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক কারবারী আটক হয়েছে। গতকাল সোমবার (১৫ই জানুয়ারী) দিবাগত রাতে বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা।
আটক নয়ন হোসেন বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও বিল্লাল হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 8:07 am