আজ শুক্রবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলায় সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দুই বারের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম তালুকদার ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নুরুল ইসলাম তালুকদার আদমদীঘি উপজেলার চাপাপুরের উদ্দেশ্যে বের হন। কিন্তু সিও অফিস মোড়ে পৌঁছালে বগুড়াগামী একটি মালবাহী ট্রাক নুরুল ইসলামকে বহনকারী একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।
পরে তার ছেলে ও অন্য নেতাকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নুরুল ইসলাম তালুকদারের ছেলে ও দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স জানান, বাবাকে চিকিৎসার জন্য দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সেই অবস্থান করতে বলেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ উপস্থিত হয়। ট্রাক ও চালককে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নাঙ্গলের প্রার্থী আহত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:28 am