সাভারে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোহান মণ্ডল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের দক্ষিণ রাজাশন এলাকার বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নিহত রোহানের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, কারখানাটিতে জুতা ও বেল্ট তৈরি করা হতো। কারখানায় কাজ চলার একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম গিয়েছে। একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে বিস্তারিত জানাচ্ছি।
সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:27 am