প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির (জাপা) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে তাকে অব্যাহতির আদেশ দেন।
বুধবার মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। এরই মধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।
জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বলেন, এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।
উল্লেখ্য, মশিউর রহমান রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:31 am