কক্সবাজারের ঈদগাঁও থেকে ১ চোরাই গরু সহ তিন চোরকে আটক করা হয়েছে।
সোমবার ভোর রাত্রে ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা থেকে স্থানীয় জনগণের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দল তাদের আটক করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই মোঃ সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জনৈক ফরিদ মিয়ার মুদি দোকানে সামনে এ অভিযান পরিচালনা করেন।
পরে গরুর মালিক এসে তার গরু সনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন। ঈদগাঁও থানার মামলা নং-১২। তাং-২৯/৮/২২ ইং। যার ধারা-৩৮০/৪১১, পেনাল কোড।
এজাহার নামীয় আসামিরা হচ্ছে-রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দখালী উত্তর পাড়ার সিরাজ চৌকিদারের পুত্র মোঃ সোনা মিয়া (২১), একই এলাকার মৃত সানা উল্লাহর পুত্র মোতাহারুল হক (২১) এবং রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের মোহাম্মদ সৈয়দের পুত্র মোঃ নুরুন্নবী প্রকাশ নুর ইসলাম (২২)।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঈদগাঁওতে গরুসহ তিন গরুচোর আটক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:43 am