কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  বিশেষ প্রতিনিধি    06-10-2026    7
কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের মিঠামইনে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুই তলা টিনশেডের একটি বসতঘর ও সারের গুদাম পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় মিঠামইন ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রুস্তম আলীর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডিংম্যান তানভীর হাসান বলেন, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে দুই তলা টিনশেডের বসতঘর ও সারের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে মোট ১৫টি কক্ষ ছিল।

তিনি বলেন, আগুনে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন