জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোনে কক্সবাজার সদরের ভারুয়াখালীর ৬ নং ওয়ার্ডের করিম সিকদার পাড়ার আবুল কালাম রনি (৩২) নামক এক ব্যক্তির বসতবাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র রাখার অপরাধে তাকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার আলতাজ মিয়ার ছেলে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, স্থানীয় জাহাঙ্গীর আলম (৪৩) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন। তার মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার বিকালে পুলিশ অভিযান চালায়। আবুল কালাম রনির শয়নকক্ষে তল্লাশী করে তার দেখানো মতে ট্রিগার, হ্যামার এবং রিলিস কেস সংযুক্ত দেশীয় তৈরী বন্দুক, কার্তুজ, রামদা, ছুরি, এবং লোহার রড উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। যার নং-২৭।
৯৯৯-এর ফোনে বসতবাড়ি তল্লাশি, অস্ত্রসহ আটক ১

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:44 am